× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

শিতাংশু গুহ, নিউইয়র্ক

অনির্দিষ্টকালের জন্যে আটকে যাবে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন?

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ মে, ২০২৫
চিন্ময়কে কেন জামিন দেওয়া হবে না

আগামীকাল রবিবার ৪ঠা মে ২০২৫ চিন্ময় কৃষ্ণ দাস এর জমিন শুনানী। তিনি কি জামিন পাবেন? সরকার চাইলে পাবেন, না চাইলে পাবেন না। হয়তো পাবেন না, পেলে একবার জামিন হবার পর সরকার তড়িঘড়ি করে তার মুক্তি ঠেকাতে কোর্ট বসিয়ে জামিন স্থগিত করতেন না? এখনকার শুনানি হয়তো একটি লোক দেখানো পদক্ষেপ।

উকিলরা বলছেন, হয়তো মামলাটি হাইকোর্টে পাঠিয়ে দেবে,  চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন আবার অনির্দিষ্টকালের জন্যে আটকে যাবে।

জানা যায়, কয়েকজন লোক চিন্ময় কৃষ্ণ দাসের মায়ের সাথে দেখা করেছেন, তারা বলেছেন,  চিন্ময় কৃষ্ণ দাস যদি আন্দোলন-টান্দোলন না করে বা ঝামেলা না বাঁধায়, যদি এমন নিশ্চয়তা দেয়, তবে জামিন তেমন সমস্যা হবার কথা নয়? ভদ্রমহিলার যথেষ্ট বয়স হয়েছে, সবকিছু ঠিকমত বলতে পারেন না, যেটুকু বলেছেন এর মর্মার্থ এটুকু। এখন প্রশ্ন হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাস কি আপোষ করবেন? আমার ধারণা, যতটুকু তাঁকে জেনেছি, তিনি আপোষ করবেন না? সুতরাং, তিনি জামিন পাচ্ছেন না?

সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে ভয় পাচ্ছেন। চিন্ময় কৃষ্ণ দাস পুনরায় হিন্দুদের নিয়ে আন্দোলন গড়ে তুললে সরকার পড়ে যাওয়ার সম্ভবনা থাকবে। হাস্যকর মনে হচ্ছে? আসলে সরকার ভয় পাচ্ছে, হিন্দুদের আন্দোলনে আওয়ামী লীগ সমর্থন দেবে, পেছন থেকে আন্দোলনকে তুঙ্গে নিয়ে যাবে, এবং তাঁরা রাস্তায় নামার সুযোগ ও সাহস পাবে। আর এবার হিন্দুরা আন্দোলন শুরু করলে বিএনপিও আন্দোলনে নামার উৎসাহ পাবে

 চিন্ময় কৃষ্ণ দাসকে কি তাঁরা আন্দোলন করার জন্যে ছাড়বে? চেম্বার জজ আদালতে কি সরকার এমনিতে গেছে? আপনি এটিকে ‘কাজীর বিচার’ বলতে পারেন। কাজী বিচার করতেন ‘আল্লাহ’র নামে’, রায় দিতেন সম্রাটকে খুশি করার জন্যে। বাংলাদেশে বিচারকদের ঘাড়ে কয়টি মাথা যে, তাঁরা উচ্চবাচ্য করে?

বিচারকরা কি মব-জাষ্টিসের কথা ভুলে গেছেন? মব-জাষ্টিস কি বিচারপতিদের বাধ্য করেনি পদত্যাগ করতে? আসলে সুরেন্দ্র কুমার সিনহা’র অবমাননাকর বিদায়ের সাথে সাথে বাংলাদেশে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। শেখ হাসিনা বিচার বিভাগকে কব্জায় রেখেছেন, ড: ইউনুস পুরোপুরি বন্দী করে ফেলেছেন। সুতরাং বিচার চেয়ে লাভ নেই?

এদিকে হাসনাত আব্দুল্লাহ সামাজিক মাধ্যমে পোষ্টে লিখেছেন: ‘চিন্ময়ের জামিনকে কোন বিচ্ছিন্ন ঘটনা মনে করিনা। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এ দেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হল? ইন্টেরিম সাবধান! আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবেনা’।

সার্জিস আলম বা হাসানাত আবদুল্লাহর হুমকী অমান্য করার সাধ্য কি ড: ইউনূসের আছে? মনে পড়ে কি   ‘হাসানাত আবদুল্লাহ’ সেনা-প্রধানের বিরুদ্ধে কি বলেছিলো? তারাই যখন সহ্য করেছে, ড: ইউনুস তো সিভিলিয়ান পাবলিক!

জামিন পাওয়া একজন নাগরিকের অধিকার। চিন্ময় কৃষ্ণ দাস’র বিরুদ্ধে মামলাটি ভুয়া এবং প্রতিশোধমূলক। তিনি একজন শান্তিপ্রিয় নাগরিক। তার আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ হলেও একটি ঢিল পড়েনি, বাস পুড়েনি, পুলিশ মরেনি, কেউ আহত-নিহত হয়নি, আন্দোলন ছিলো শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল।   এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভু’র জামিন না পাওয়ার কোন কারণ নেই। সবাই সেটা জানে, বোঝে, কিন্তু মানেনা। হয়তো ইউনুস সরকারের পতনের আগে তিনি জামিন পাবেন না!


এ ক্যটাগরির আরো খবর..