× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

অনলাইনে আমদানি রপ্তানি লাইসেন্স কার্যক্রম শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯

দেশের ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সকল সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। আমদানি ও রপ্তানি অধিদফতরে অনলাইনে লাইসেন্সিং মডিউল (ওএলএম) আজ চালু করা হল। এতে করে ব্যবসায়ীদের জন্য সেবাসমূহ অনলাইনে প্রদান করা সম্ভব হবে এবং ব্যবসায়ীদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। বললেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

ব্যবসায়ীদেরকে লাইসেন্স নবায়নসহ প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে আর আমদানি-রপ্তানি অফিসে আসার প্রয়োজন হবে না।

তিনি বলেন, কাগজবিহীন বাণিজ্য সুবিধা প্রদানের জন্য আমরা বিশ^বাণিজ্য সংস্থার কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ব্যবসা পরিচালনার জন্য ইতোমধ্যে অনেক শর্ত শিথিল করা হয়েছে, সংযুক্ত কাগজের সংখ্যা কমানো হয়েছে। স্বল্পতম সময়ের মধ্যে ব্যবসায়ীরা দাপ্তরিক কাজ শেষ করতে পারবেন।

আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আমদানি রপ্তানি অধিদফতর আয়োজিত অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এর উদ্বোধন এবং সাত দিনব্যাপী নিবন্ধন সনদ নবায়ন মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, প্রতিযোগিতামূলক বিশ^ বাণিজ্যে টিকে থাকতে হলে কাগজবিহীন বাণিজ্যের বিকল্প নেই। বাণিজ্য সংশ্লিষ্ট সকল কাজ ডিজিটাল হওয়া জরুরি। ব্যবসায়ীরা যাতে বাণিজ্য সংক্রান্ত সকল সেবা সহজেই পেতে পারে তা নিশ্চিত করতে হবে। ব্যবসা পরিচালনা পদ্ধতি সহজ ও ডিজিটাল করার বিকল্প নেই।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আমদানি ও রপ্তানি অধিদফতরের প্রধান নিয়ন্ত্রক প্রাণেশ রঞ্জন সূত্রধর, সাবেক সচিব ও আমদানি ও রপ্তানি অধিদফতরের সাবেক প্রধান নিয়ন্ত্রক আফরোজা খানম।

উল্লেখ্য, অনলাইন লাইসেন্সিং মডিউল (ওএলএম) এর আওতায় আমদানিকারক, রপ্তানিকারক ও ইনডেন্টরগণের নিবন্ধন সনদ ২৩ জুলাই পর্যন্ত নবায়ন করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..