× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট আসছে ফোনে

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: লিটিভি চলতি মাসের ২০ তারিখ প্রযুক্তি বাজারে নিয়ে আসতে যাচ্ছে দুটি সুপারফোন। পরবর্তী জেনারেশনের এই ফোনগুলোতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর। অত্যাধুনিক এই চিপসেটের সাহায্যে সেটগুলোতে যুক্ত করা হয়েছে কঠোর নিরাপত্তা প্রদানে সক্ষম ফিঙ্গারপ্রিন্ট। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনজ্যুমার ইলেকট্রনিক শোতে নতুন এই ফোনগুলো প্রদর্শন করা হয়। গত ৭ জানুয়ারি শুরু হওয়া মেলা শেষ হয় ৯ জানুয়ারি।

লিটিভির প্রধান পরিচালনা কর্মকর্তা জুন লিয়াং বলেন,‘লিটিভি নতুন প্রযুক্তি ডিভাইসে সংযুক্ত করার ক্ষেত্রে পথিকৃৎ। আমরা আমাদের ফোনগুলোতে স্ন্যাপড্রাগন ৮২০ যুক্ত করেছি গ্রাহকদের সর্বোচ্চ টেকনোলজি সুবিধা দেয়ার জন্য। প্রযুক্তি বাজারে গ্রাহকরা যখন আমাদের ফোনগুলোর নাটকীয় পারদর্শিতা দেখবে, আমরা আত্মবিশ্বাসী গ্রাহকরা অন্য কোন ডিভাইস আর পছন্দ করবে না।’

নতুন এই স্ন্যাপড্রাগন চিপসেটে সেন্স আইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে। যা দিয়ে সত্যিকারের আঙ্গুলের বায়োমেট্রিক নিশ্চিতকরণ সম্ভব। নতুন এই প্রযুক্তির মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে প্রতারণা রোধ করা সম্ভব। লি ম্যাক্স প্রো হচ্ছে প্রথম বাণিজ্যিক ডিভাইস যা স্ন্যাপড্রাগনের সেন্স আইডি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে এবং নতুন লাইভ নেস ডিটেকশন ক্যাপাবিলিটি এই ডিভাইসে ব্যবহৃত হবে।

লি ম্যাক্স প্রো কোয়ালকমের কুইক চার্জ ২ প্রযুক্তি ব্যবহার করেছে যা ৭৫ শতাংশ পর্যন্ত দ্রুত চার্জ করতে সক্ষম।

লিম্যাক্স প্রো হচ্ছে লিটিভির অত্যাধুনিক ভার্সনের স্মার্টফোন যা গত নভেম্বরে ১ লাখের বেশি বিক্রি হয়।


এ ক্যটাগরির আরো খবর..