× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

অগ্রিম ট্রেনের টিকিট

অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ

Kishori
হালনাগাদ: বুধবার, ৪ মার্চ, ২০২৬
ঈদে ট্রেন টিকিট

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন।

আজ বুধবার (৪ মার্চ) দ্বিতীয় দিন বিক্রি চলছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে বরাবরের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা উপলক্ষে বিশেষ প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী-১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ, ১৪ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট বিক্রি হবে ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট বিক্রি হবে ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট বিক্রি হবে ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট বিক্রি হবে ৮ মার্চ, ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী সর্বোচ্চ একবার কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কোনো টিকিট রিফান্ডযোগ্য নয়।

ঈদকে সামনে রেখে যাত্রীদের আগাম প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে টিকিট সংগ্রহের পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..