× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
পাশে আছে বর্তমান সরকার

আপনাদের এই বিপদে পাশে আছে বর্তমান সরকার। ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে এবং স্বাভাবিক জীবনে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা ও সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান ভস্মীভূত হওয়া এবং বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি।

অকস্মাৎ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের যে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, “আমি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে,

আমি ইতিমধ্যে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনকে ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রণয়ন ও দ্রুত ত্রাণ কার্যক্রম নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছি।”

বিপদগ্রস্ত এই সময়ে মন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ধৈর্য ধারণ করার এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..