বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬-এর খসড়ায় মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে প্রণীত ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এর আগে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। এবার অধ্যাদেশটিকে জাতীয় সংসদের মাধ্যমে আইনে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবিধানের ৯৩ অনুচ্ছেদের দফা (১) অনুযায়ী প্রণীত ও জারি করা কোনো অধ্যাদেশ একই অনুচ্ছেদের দফা (২) অনুসারে জারির পর অনুষ্ঠিত জাতীয় সংসদের প্রথম বৈঠকে উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে।

এই সাংবিধানিক বিধান অনুসরণ করে অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্দেশ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয়।

লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে আইনটির খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।