জনসম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

জনসম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
জনসম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

তৃণমূল পর্যায়ে দলীয় শৃঙ্খলা বজায় রেখে জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলায় আয়োজিত দুটি পৃথক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রথমে মোকামতলা মহিলা কলেজে নবগঠিত মোকামতলা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সাংগঠনিক সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। পরে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা এবং পৌর বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেন তিনি।

সভায় মীর শাহে আলম দলীয় ঐক্য, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রামীণ এলাকার উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল যাতে তৃণমূলের মানুষের কাছে পৌঁছে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক বজায় রেখে তাদের সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে জানতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাংগঠনিক সভাগুলোতে তৃণমূল পর্যায়ে সমন্বয় বাড়ানো, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব ও মতামত নেওয়া হয়।

সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।