পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‎খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা এই প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে এক অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎এক অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স থেকে র‍্যালিটি সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ কমপ্লেক্সে সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।

‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ একরামুল হোসেন, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আলতাফ হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান,বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত কুমার পাল,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান সাইফ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপস্থিত প্রবীণদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

‎ইমদাদুল হক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।