পঞ্চগড়ের বোদায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা
পঞ্চগড়ের বোদায় নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা

পঞ্চগড়ের বোদায় পাথরাজ নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু বোঝাই দুটি ট্রাক্টর জব্দসহ হাতেনাতে আটক দুই যুবককে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ নভেম্বর) উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদীতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকেরা হলেন— ভাসাইনগর এলাকার মো. মজিবর রহমানের ছেলে মো. রেজাউল করিম এবং একই এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, রবিবার দুপুরে ভাসাইনগর এলাকায় পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু পাচারের গোপন খবরে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় নদী থেকে বালু তুলে পরিবহনের প্রাক্কালে বালু বোঝাই দুটি ট্রাক্টরসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক মো. রেজাউল করিমকে ৫০ হাজার টাকা এবং মো. হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে উভয়কেই ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নদী থেকে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পঞ্চগড় জেলা প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।