শারদীয় দুর্গাপূজা উপলে বেনাপোল পৌর এলাকার ৪টি পূজা মণ্ডপে নিজ অর্থায়নে অনুদান প্রদান করেছেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার সময় স্থানীয় ‘হোটেল সানরুফ’-এ আয়োজিত এক সুধী ও অনুদান বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সহায়তা হস্তান্তর করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, বিএনপি নেতা আবুল হাসান জহির, বেনাপোল ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইছাহাক মিয়া এবং ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম শার্শা পুজা উদযাপন কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুকুমার দেবনাথ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সকল সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের সর্ববৃহৎ এই উৎসব নির্ভয়ে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে ব্যাপারে আমরা সর্বদা পাশে আছি। এ দেশ আমাদের সকলের ধর্ম যার যার, উৎসব সবার। এখানে কোনো প্রকার বিশৃঙ্খলার স্থান নেই।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে এক হয়ে বসবাস করব। কারো সাথে হিংসা-বিদ্বেষ নয়, বরং পারস্পরিক সম্প্রীতিই আমাদের মূল শক্তি।”
বক্তারা আরও উল্লেখ করেন, “বর্তমান প্রোপটে সনাতন ধর্মাবলম্বীদের সুবিধার কথা বিবেচনা করে সরকারি বরাদ্দের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে এবং পূজার ছুটির দাবিও গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে। আমরা একটি অসাম্প্রদায়িক ও শান্তিপ্রিয় সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট পূজা মণ্ডপ পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ।





