× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মোট ১১ মামলায় খালেদা জিয়ার হাজিরা ১ জুলাই

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ রাষ্ট্রদ্রোহ ও নাশকতার মোট ১১ মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আগামী ১ জুলাই আদালতে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

অধিকাংশ মামলা উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়া উদ্দিন জিয়া। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। জানা গেছে, খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানায় নাশতার ৮টি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।আজ ১১ মামলার মধ্যে ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ী থানার মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গেলো ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ডাদেশ দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। বয়স ও সামাজিক মর্যাদার কথা বিবেচনা করে আদালত তাকে এই দণ্ড দেন। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন। রায়ের পর আপিল করে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। সেই শুনানিতে ১২ মার্চ হাইকোর্ট চারটি দিক বিবেচনায় তাকে চার মাসের জামিন দেন। অপরদিকে এই জামিন স্থগিত চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষ পৃথক আবেদন করে।


এ ক্যটাগরির আরো খবর..