× Banner
সর্বশেষ
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

ভারতের তথ্যও সম্প্রচার এবং বস্ত্র মন্ত্রীর সাথে বাংলাদেশের তথ্যমন্ত্রীর বৈঠক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ বিকেলে ভারতের তথ্য ও সম্প্রচার এবং বস্ত্র মন্ত্রী স্মৃতি জুবিন ইরানী বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কম্বোডিয়ার তথ্যমন্ত্রী ড. খিউ কানহারিত এবং কোরিয়া কমিউনিকেশন কমিশন কমিশনার ড. স্যাম সগ কো’র সাথে যৌথ বৈঠক করেন।
এশিয়ার দেশগুলোর মধ্যে গণমাধ্যম ক্ষেত্রে সহযোগিতার নতুন দুয়ার খুলতে একযোগে কাজ করার অঙ্গীকার করেন তারা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসময় সকল দেশের মানুষের মাতৃভাষায় বিষয়বস্তু তৈরি ও তা ইন্টারনেটে সরবরাহের ওপর গুরুত্বারোপ করলে মন্ত্রী স্মৃতি জুবিন ইরানী একমত হন।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো: মোশাররফ হোসেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) মহাপরিচালক মো: রফিকুজ্জামান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (আন্তর্জাতিক) রাহাত আনোয়ার, তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদসহ বেতার, টেলিভিশন ও নিমকোর কর্মকর্তাবৃন্দ মন্ত্রীর নেতৃত্বে তিন দিনব্যাপী এ সম্মেলনে অংশ নিচ্ছেন।
ভারতের তথ্যও সম্প্রচার এবং বস্ত্র মন্ত্রীর
 বেসরকারি সংস্থার প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)’র আন্তর্জাতিক খ্যাতিমান প্রধান নির্বাহী এইচএম বজলুর রহমান অধিবেশন পরিচালক হিসেবে এবং এসএ টিভি’র উপদেষ্টা খ ম হারুন প্রমূখ অংশগ্রহণকারী হিসেবে সম্মেলনে যোগ দিচ্ছেন। ১২ মে শনিবার তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..