ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড়

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড়

ভারতে ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ নীতি কার্যকরের পর সীমান্ত এলাকায় অবৈধ অভিবাসীদের চলাচল ও ভিড় নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। গ্রেপ্তার এড়াতে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে শত শত মানুষের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ মে) থেকে হাকিমপুর সীমান্ত এলাকায় বাংলাদেশে ফেরার উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী কঠোর প্রতিক্রিয়া জানান। কল্যাণীতে এক প্রশাসনিক সভায় অংশ নিয়ে তিনি বলেন, “হাকিমপুরের বিষয়টি আমি টিভিতে দেখেছি। আমি শুধু একটাই কথা বলব—তাড়াতাড়ি পালাও।”

তিনি আরও বলেন, “আমাদের খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ভাগ আমরা কেন দেব? এটি নতুন কোনো আইন নয়, আইন আগেও ছিল। এসব লোকের চলে যাওয়াই ভালো।”

বাংলাদেশি নাগরিকদের বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, তাদের নিজ দেশের সরকারই দায়িত্ব নেবে। তিনি দাবি করেন, পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আটক ব্যক্তিদের জেলে না পাঠিয়ে সরাসরি সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

তার বক্তব্যে আরও উঠে আসে, “দেশের টাকায় খাবে, ওষুধ পাবে, জামাকাপড় পরবে কেন? সরাসরি পুলিশ নেবে এবং বিএসএফের হাতে তুলে দেবে।”

হাকিমপুর সীমান্তে পরিস্থিতি ও অনুপ্রবেশকারীদের উপস্থিতি নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।