× Banner
সর্বশেষ
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সভা আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় মাছ ব্যবসায়ি নিহত লক্ষ্মীপুরে ভয়াবহ লোডশেডিং, চরম ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়ক ছয় লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন বৃদ্ধকে চাপা দেয়া ঘাতক বাস আটক করায় পুলিশের সাথে বিএনপি নেতার লাঞ্ছনা নবীগঞ্জে সরকারী জমি নিয়ে দুপক্ষের  সংঘর্ষে নিহত-১, আহত ২০ আইসিএসবি কর্তৃক ‘বোর্ড লিডারশিপ’ বিষয়ে সিপিডি প্রোগ্রাম অনুষ্ঠিত বেনাপোলে হাসপাতালের দাবিতে উত্তাল জনপদ, দ্রুত উদ্যোগের আশ্বাস প্রশাসনের চন্দনাইশে লায়ন্স ক্লাব ও এসএএফের উদ্যোগে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

সশস্ত্রবাহিনী দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ আজ সশস্ত্রবাহিনী দিবস। এ দিবস উপলক্ষে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার সকালে বাংলাদেশের সশস্ত্রবাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ ঢাকা সেনানিবাসে পৌঁছলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান। মুক্তিযুদ্ধ চলার সময়ে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণ করে।

আবদুল হামিদ শিখা অনির্বাণে ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল এসময় তাকে অভিবাদন জানায়। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বান চত্বরে রাখা পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতির পর সরকার প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে শহীদ সেনাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের পর সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে ফুল দেন।

দিনটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিকালে এক সংবর্ধনা অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রীর আয়োজনে। এতে মন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, সংসদ সদস্য, রাজনীতিকসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। টেলিভিশনে প্রচার হচ্ছে বিশেষ অনুষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..