× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

চার্লি শিন এইচআইভিতে (এইডস) আক্রান্ত

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: জনপ্রিয় হলিউড অভিনেতা চার্লি শিন প্রাণঘাতি ব্যাধি এইচআইভিতে (এইডস) আক্রান্ত । ২০১২ সাল থেকে তার এইচআইভি পজিটিভ ধরা পড়ে। এতদিন এ খবরটা ছিল নিছকই গুজব। রাখা হয়েছিল গোপন।

সম্প্রতি আমেরিকার এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাতকারে নিজের মুখেই এই অভিনেতা স্বীকার করেছেন তার সেই ‘ভয়ংকর’ গোপনীয়তার কথা।

ওই সাক্ষাতকারে চার্লি স্পষ্ট করে জানান, ‘অনেক চেষ্টা করেছিলাম খবরটা গোপন রাখতে। কিন্তু চারিদিকে আমাকে নিয়ে চলছে প্রচুর গুঞ্জন। এসব আর ভালো লাগছে না। তাই সময় এসেছে সত্যিটাকে সামনে আনার। হ্যাঁ, আমি স্বীকার করছি আমার এইচআইভি পজিটিভ।’

এ পর্যন্ত দুটি বিয়ে করেছেন হলিউডের এ অভিনেতা। দুই স্ত্রীকেই এইচআইভি-র কথা জানিয়েছিলেন তিনি। সম্প্রতি জানিয়েছেন বড় মেয়েকেও। তবে শিনের চিকিৎসকের দাবি, ‘অভিনেতার এখনও এইডস হয়নি। তবে তাকে নিয়মিত ওষুধ খেতে হয়। ওষুধ খেতে যদি অবহেলা করেন তবে সত্যিই সেটা তার জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।’

নিজের উচ্ছৃঙ্খল জীবন যাপনের জন্য বরাবরই শিরোনামে এসেছেন শিন। অনিয়ন্ত্রিত যৌনাচার, মদ ও মাদকে আসক্তির জন্য বারবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। তবে নানা সমালোচনার পাশাপাশি সিনে জগতেও সমান জনপ্রিয় তিনি। তার ঝুলিতে রয়েছে পাল্টুন’, ‘এইট ম্যান আউট’ এবং ‘ওয়াল স্ট্রিট’-এর মতো হলিউডের জনপ্রিয় সব ছবি।


এ ক্যটাগরির আরো খবর..