× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মিলা রানী হত্যাকান্ডে মূল আসামি গ্রেফতার, ৭ দিনের রিমান্ডের আবেদন

admin
হালনাগাদ: সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে বৃদ্ধা মিলা রাণী দাস হত্যাকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার মূল আসামি আনিসুর রহমান আনিস (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

আনিস কালীগঞ্জে চাপালী গ্রামের সর্দার পাড়ার বদরুদ্দীন ওরফে বদুর ছেলে। তুচ্ছ ঘটনায় মিলা রানী দাসকে হত্যা করা হয়েছে বলে সোমবার সকালে থানা অভ্যন্তরে সাংবাদিকদের জানান ওসি মিজানুর রহমান খান।

ওসি আরো জানান, আসামির দেয়া স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাজে ব্যবহৃত একটি হাসুয়া ও একটি কোদালের আছাড়ি উদ্ধার করা হয়েছে। যেগুলি হত্যাকাজে ব্যবহৃত হয়েছিল। আরো তথ্য উদ্ধারের জন্য আদালতে আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

উল্লেখ্য শনিবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার শিবনগর দাস পাড়ার মল্লিক চন্দ্র দাসের স্ত্রী মিলা রানী দাস (৭০) ওই এলাকার শ্মশান ঘাটে চিত্রা নদীতে গোসল করতে যান।

গোসল শেষে ফেরার পথে বিল্লালের আখের চাষাবাদকৃত জমির উপর মিলা রানীকে হত্যা করা হয়। এ ঘটনায় রোববার (২৯ এপ্রিল) সকালে নিহতের ছেলে বেজেন কুমার দাস ওরফে সাগর বাদি হয়ে আনিসুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..