× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

জামাইয়ের হাতে শ্বশুর ও স্ত্রী খুন! আপন জামাই আটক

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

এস.এম. সাইফুল ইসলাম কবির, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে দাম্পত্য কলহের জের ধরে শ্বশুর ও স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড জামাই। বৃহস্পতিবার(২৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পাড়েরহাট বাজারের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় দুলাভাইর চাপাতির আঘাতে জখম হন সেলিকা হীরা আক্তার(১৩)।

এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার পাড়েরহাট বাজারের জাহাঙ্গীর ফকির (৪৫) ও তাঁর মেয়ে নিপা আক্তার (২১)। ঘটনার পর ঘাতক জামাই হাবিবুর রহমান আপনকে (৩১) স্থানীয় জনতা গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আহত হীরা ও থানা পুলিশ সূত্রে জানা যায়,  ৬ মাস ধরে নিপার সঙ্গে হাবিবুর রহমান আপনের নাথে দাম্পত্য কলহ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় তার পিতা জাহাঙ্গীর ফকির দুই বোন নিপা আক্তার ও হীরা আক্তারকে নিয়ে পাড়েরহাট বাজারে যান। রাত আটটার দিকে বাড়ি ফেরার পথে পাড়েরহাট বাজারের শহীদ মিনারের সামনে আপন ধারালো চাপাতি নিয়ে স্ত্রী নিপার ওপর হামলা করেন। এসময় আপন নিপা ও তাঁর বাবাকে কুপিয়ে জখম করেন। বাবা ও বোনকে বাঁচাতে গিয়ে হীরা (১৩) জখম হয়। স্থানীয়রা তাঁদেরকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর ও নিপাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, ঘাতক জামাই আপনের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলার বৈশাখী গ্রামে মৃত আলাউদ্দিন সারেং এর ছেলে আপন সে দীর্ঘ দিন পর্যন্ত পাড়েরহাটে শশুর বাড়িতে থাকত । সে পেশায় একজন দিনমজুর। আপন পাড়েরহাট আবাসনে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তাদের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাকিল সরোয়ার বলেন, রাত সাড়ে আটটার দিকে জাহাঙ্গীর ও নীপাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, হাবিবুর রহমান আপনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। ইন্দুরকানী থানায় নিহতে ছোট ভাই রিপন ফকির, বাদি হয়ে এতটি হত্যা মামলাদায়ের করে মামলা নং ইন্দুরকানী থানা ০৭, তারিখ ২৭/০৪/২০১৮ ইং । মামলার কার্যক্রম শেষে আসামী আপনকে পিরোজপুর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..