× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

১৭ লাখ টাকার রাজস্ব ফাঁকি প্রতিরোধ করেছে শুল্ক গোয়েন্দা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ১৭ লাখ ৫৪ হাজার ৮৩৪ টাকার রাজস্ব ফাঁকি প্রতিরোধ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। আমদানিকারক কুমিল্লা এন্টারপ্রাইজ (১২৪ বিসিসি রোড, ২য় তলা, ঢাকা) এবং  সি অ্যান্ড এফ মেসার্স এন এস ট্রেড ইন্টারন্যাশনাল (৩১, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ঢাকা) চীন থেকে একটি ক্যাবল এর চালান আনে।

শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি  দল ২৫ এপ্রিল  পানগাঁও কাস্টমস হাউসে একটি কন্টেইনার (বি/ এন্ট্রি নং সি-১২৭৩)  তল্লাশি ও পরীক্ষা করে।

কন্টেইনারে ঘোষিত পরিমাণের চেয়ে চল্লিশ শতাংশ অতিরিক্ত পণ্য উদ্ঘাটন করে শুল্ক গোয়েন্দা। কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্যের এইচ এস কোড এর সাথে ঘোষিত পণ্যের এইচ এস কোড এর পার্থক্য পাওয়া যায়। কায়িক পরীক্ষায় প্রাপ্ত পণ্য টি  হচ্ছে কোএক্সিয়াল ক্যাবল, যা অধিকতর উচ্চ শুল্ক হার বিশিষ্ট পণ্য।

ঘোষণা মোতাবেক শুল্ক করের পরিমাণ ছিল ৬,৪৭,০৯৬ টাকা। কিন্তু কায়িক পরীক্ষান্তে প্রযোজ্য শুল্ক করাদির পরিমাণ দাঁড়ায় ২৪,০১,৯৩০ টাকা। যা ঘোষিত পণ্যের রাজস্ব থেকে ১৭,৫৪,৮৩৪ টাকা বেশি। এ অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..