× Banner
সর্বশেষ
বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ইরানের সঙ্গে বড় সমঝোতা দাবি ট্রাম্পের, সপ্তাহের শেষেই হতে পারে শান্তিচুক্তি ১৫ টাকা কেজি দরে ৫৫ লাখ পরিবারকে চাল দেবে সরকার, বাজেটে প্রস্তাব আজ ১২ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ জুন শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

কামারখালী ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠন

admin
হালনাগাদ: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে ছাত্রদলের ত্রি-বার্ষিক মেয়াদী একটি কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মধুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এম মোক্তার হোসেন এর সভাপতিত্বে ও কামারখালী ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলু এর সঞ্চালনায় এক কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

দলের দুরদিনের কান্ডারী হিসাবে মাঠে থেকে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি হিসাবে মধুখালী উপজেলা বি.এন.পি সভাপতি ও কামারখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী (ইরান)। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মোঃ ইকবাল হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়ন বি.এন.পি সভাপতি মোঃ আক্কাস আলী মৃধা সহ মোঃ আমিরুল ইসলাম বাচ্চু, মোঃ মিজানুর রহমান মুরাদ, সোহেল রানা, গোলাম মহিম, সাজেদুল বারি আসিক, সাহাবুদ্দিন, ইকরাম হোসেন, শরিফুল ইসলাম, মোঃ আকরাম হোসেন সহ প্রমুখ। সবশেষে দলের কাঠামোগত দিক আলোচনা করে ও দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং জোরালোভাবে খালেদা জিয়ার মুক্তি দাবি করে ছাত্রদলের ৫ টি পদ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এরা হলেন সভাপতি মোঃ শাহ জালাল মোল্যা, সিনিয়র সহ সভাপতি সৈয়দ তুষার হোসেন, সাধারন সম্পাদক মোঃ মতিন বিশ্বাস, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনিচুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক পরে আগামী ১৫ দিনের মধ্যে কামারখালী ইউনিয়ন ছাত্রদলের একটি পূর্নাঙ্গ কমিটি জমা দেওয়ার কথা বলে সভা শেষ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..