× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভুমিকা শীর্ষক মেহেরপুরে মতবিনিময় সভা

admin
হালনাগাদ: সোমবার, ১৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

সোমবার জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সদস্য সেলিনা রহমান, পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, গণপুর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের উপপরিচালক কাজি আরফান আশিক, সহকারি পরিচালক এস.এম রবিউল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা ফারহান সাঈদ ও জাহিদ হোসেনসহ মেহেরপুরে কর্মরত সরকারী কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

এর আগে সকালে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন- বিদেশী নাগরিকদের উপর হামলাসহ দেশের বড় বড় অপরাধমূলক ঘটনার রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের দেওয়া শান্তনামূলক কর্থাবার্তায় বিরক্তিকর।

তিনি আরো বলেন, প্যারিসে হামলার ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী তিন জন চিহ্নিত হয়েছে। অথচ আমাদের দেশের হবে, হচ্ছে, দ্রুত হচ্ছে এমন সব কথাবার্তায় সারাদেশের মানুষ বিরক্ত। কাউকে ধরা হয়েছে, সনাক্ত করা হয়েছে, শাস্তি প্রদান করা হয়েছে এ ধরণের কর্থাবার্তা শুনতে চাই। ড. মিজানুর রহমান সংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, রাজন ও রাকিব হত্যাকা-ের বিচারের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে নারায়ণগঞ্জের তক্বি হত্যা মামলাও তেমন দৃষ্টান্ত স্থাপন দেখতে চান দেশবাসী।


এ ক্যটাগরির আরো খবর..