× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

শার্শায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৩

admin
হালনাগাদ: রবিবার, ২৫ মার্চ, ২০১৮

শরিফুল ইসলাম, শার্শা ॥  শার্শার বাগআঁচড়ার হাড়িখালী নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত ৪ আহত ৩ । আহতদের কে স্থানীয়রা উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এর মধ্যে একজনে অবস্থা আশংকা জনক।

নাভরণ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পলিটল মিয়া জনান, রবিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা থেকে যশোর গামী একটি ট্রাক (বগুড়া ট-১১-১৪-৯২) মহাসড়কের বাগআঁচড়া হাড়িখালী নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজি দুমড়ে মুচড়ে য়ায়। ঘটনা স্থলেই সিএনজি চালক সহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। একই সাথে ৪ জন গরুতর আহত হন। পরে চিকিৎসারত অবস্থায় ১ জনের মিত্যু হয়।

নিহতরা হলেন শার্শা উপজেলার বাগআঁচড়া ঘোষ পাড়ার মৃত্যু আব্দুর ওহাবের ছেলে সিএনজি চালক নজরুল ইসলাম (৫৫), একই উপজেলার যাদবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আলম (৩৪), বেনাপোল ছোটআঁচড়া গ্রামের লিটনের স্ত্রী রুকসানা বেগম (২৫) ও সুমন (৮)। আহতরা হলেন অঙ্কন (৭), আমেনা (৩৫) ও আমেনার মেয়ে শারমিন (১৮)। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


এ ক্যটাগরির আরো খবর..