× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নারায়নগঞ্জে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

নারায়নগঞ্জ প্রতিনিধি: শুক্রবার (১৩ নভেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হালিমা বেগম জরিনা (৩৫) নামে এক মহিলা লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে হালিমার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত হালিমা ওই এলাকার রশিদ পাটুয়ারীর মেয়ে। তিনি স্থানীয় ভুলতা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সদস্য। এছাড়া তিনি উপজেলা আওয়ামী মহিলা লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়,  ১৮ বছর আগে হালিমার সঙ্গে চাঁদপুরের আনোয়ার হোসেন নামে এক প্রবাসীর বিয়ে হয়। তাদের হৃদয় (১৫) নামে একটি ছেলে রয়েছে। বেশ কয়েক মাস আগে আনোয়ার হোসেনের সঙ্গে হালিমার বিবাহ বিচ্ছেদ ঘটে।

তিন মাস আগে উপজেলার হাটাবো টেকপাড়ার জমির দালাল বিবাহিত নুর মোহাম্মাদের (৪০) সঙ্গে হালিমার ফের বিয়ে হয়। বিয়ের পর জমি নিয়ে হালিমার সঙ্গে দ্বিতীয় স্বামী নুর মোহাম্মদ ও তার লোকজনের বিরোধ সৃষ্টি হয়।

এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে তার পরিবার।

নিহত হালিমার বাবা রশিদ পাটুয়ারী জানান,  শুক্রবার রাত ৯টার দিকে তিন বন্ধুকে নিয়ে তাদের বাড়িতে আসেন নুর মোহাম্মাদ। এসময় হালিমার সঙ্গে নুর মোহাম্মদ ও তার বন্ধুদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রশিদ পাটুয়ারী এগিয়ে এলে তাকে চলে যেতে বলা হয়। স্বামী-স্ত্রীর ঝগড়াকে অতটা গুরুত্ব না দিয়ে পরে তিনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে বাড়ির পাশে হালিমার মৃতদেহ পাওয়া যায়।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, ঘাতকরা হালিমাকে কুপিয়ে হত্যা করে মৃতদেহ এখানে ফেলে রেখে গেছে। মৃতদেহের পাশ থেকে একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর থেকে হালিমার স্বামী নুর মোহাম্মাদ পলাতক। তাকে ও তার বন্ধুদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..