× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

“সালমান শাহ’র হত্যার তদন্ত ও বিচার দাবিতে সিলেটে মানববন্ধন”

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

জুনেল আহমেদ আরিফ, দক্ষিণ সুরমা(সিলেট): সিলেটের ছেলে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিজেদের সালমান ভক্ত দাবি করে মানববন্ধনে তারা অভিযোগ করেছেন, ঢাকা সিএমএম কোর্টের পিপি আবদুল্লাহ আবু এ হত্যা মামলার তদন্ত কার্যক্রমে বিঘ্নতার সৃষ্টি করেছেন।
তারা বলেন, এর আগে আদালতের নির্দেশে র‍্যাবকে এ মামলার তদন্ত করার দায়িত্ব দেওয়া হলেও পিপির এক আবেদনের ভিত্তিতে আদালত তদন্ত কার্যক্রম স্থগিত করেছেন। আজ বৃহস্পতিবার এ মামলার তদন্ত চলবে কিনা এ নিয়ে আদালতের আদেশ দেয়ার কথা রয়েছে।

মানববন্ধনে সালমান শাহ স্মৃতি পরিষদের আহবায়ক আলমগীর কুমকুমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখন সালমান শাহ ঐক্যজোটের আহ্বায়ক জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমতিতির সাবেক সভাপতি রুহুল আমিন মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশফাক আহমদ মিশু, অংশুমান দত্ত অঞ্জন, রুনু আহমদ, ছাদিকুর রহমান, জহিরুল ইসলাম, বিশু দাস বিক্রম, শাহ আলম, রাশেদুজ্জামান রাশেদসহ অর্ধশতাধিক সালমান ভক্ত।


এ ক্যটাগরির আরো খবর..