× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি থেকে ১০ নেতাকর্মী আটক

admin
হালনাগাদ: শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কালো পতাকা দিবস প্রদর্শন কর্মসূচি থেকে ১০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এসময় পুলিশের জলকামান নিক্ষেপের ফলে সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ শনিবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পূর্ব ঘোষিত কালো পতাকা দিবস প্রদর্শন কর্মসূচি ছিল। সকাল সাড়ে নয়টা থেকে নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।

বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নেতা কর্মীরা যখন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে তখন পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ জলকামান নিক্ষেপ শুরু করে। এতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। মিলনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, যেহেতু বিএনপি অফিসের সামনের রাস্তাটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা। তাই কোন কর্মসূচি পালনের অনুমতি দেয়া হয়নি। কিন্তু তারপরেও যখন তারা জড়ো হতে থাকে তখন বাধ্য হয়েই তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে  না পেয়ে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।


এ ক্যটাগরির আরো খবর..