× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

মাগুরায় রাওতড়া গ্রামে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার রাওতড়া গ্রামে শুক্রবার ভোরে গরু চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। নিহতের ব্যক্তির নাম কবির হোসেন (৩৭)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার আডুয়াকান্দি গ্রামের আবুল কাশেমের পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কবির রাউতড়া গ্রামে লুৎফর রহমানের বাড়িতে প্রবেশ করে। এ সময় গরু চোর মনে করে লুৎফর রহমান চিকিৎকার দিলে গ্রামবাসী এসে তাকে আটক করে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু।

নিহত বড় ভাই মিরাজ হোসেন বলেন, কবির চোর নয়, তিনি মানসিক প্রতিবন্ধী। দীর্ঘদিন ধরে তার মানুসিক রোগের চিকিৎসা চলছিল। তাকে বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। গতকার বৃহস্পতিবার তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে আসেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ইলিয়াস হোসেন জানান, মরাদেহ ময়নাতদন্তের মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি চুরি না অন্তরালে কোনো কিছু থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।


এ ক্যটাগরির আরো খবর..