× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

মেহেরপুরের আশরাফপুর থেকে অস্ত্রসহ যুবক আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের কালু মিয়াকে (২২) অস্ত্রসহ  আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে সদর থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে তাকে আটক করে। আটক কালু মিয়া আশরাফপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, সম্প্রতি আশরাফপুর গ্রামের একটি ইটভাটায় সন্ত্রাসীদের গোপন বৈঠকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছিল। অভিযানে কেউ গ্রেফতার না হলেও বৈঠককারীদের বিষয়ে নিশ্চিত হতেই কাজ করছিল পুলিশ।

সন্দেহভাজন হিসেবে গতরাতে কালুর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় কালুর শয়নকক্ষ থেকে একটি এলজি শার্টারগানসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..