× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

হংকংয়ে দোতলা বাস উল্টে নিহত ১৮

admin
হালনাগাদ: রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮

হংকংয়ের নিউ টেরিটরি এলাকায় একটি দোতলা বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ৫০ জন।

দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজন নারী ও ১৫ জন পুরুষ রয়েছেন। এ দুর্ঘটনায় আহত ১০ জনের অবস্থা গুরুতর।

পুলিশ জানায়, বাসটি ‘ঘোড়দৌড়’ প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া দর্শক এবং কর্মীদের বহন করছিল। খুব দ্রুতগতিতে চলার কারণে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর কিছু যাত্রী বাস থেকে বের হতে সক্ষম হন। বাকিদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার করেন।

পুলিশ বাসের চালককে গ্রেপ্তার করেছে।

হংকংয়ের প্রধান নির্বাহী  কর্মকর্তা ক্যারি লাম এ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আহতদের ১২টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি একটি হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের জানান, এ ঘটনার একটি স্বাধীন তদন্ত করা হবে।

হংকংয়ের পরিবহন ব্যবস্থা সাধারণত নিরাপদ এবং মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা খুব কম।

২০০৩ সালের পর শনিবারের দুর্ঘটনাটি সবচেয়ে মারাত্মক বলে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..