× Banner
সর্বশেষ
ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন ১৩ মার্চ

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া-১ ও গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনি তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।   আগামী ১৩ মার্চ এ দু’টি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমেদ স্বাক্ষরিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ফেব্রুয়ারি।

প্রার্থীতা বাছাই ১৬ ফেব্রুয়ারি এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।

সাবেক মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ আসন শূন্য হয়।  সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে ১৯ ডিসেম্বর গাইবান্ধা-১ আসন শূন্য হয়।


এ ক্যটাগরির আরো খবর..