× Banner
সর্বশেষ
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

হিন্দু মা ছেলের উপর জামায়েত নেতার আক্রমণ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮

বিজয় কাব্যঃ  লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রী মতি মাধবী রানী (৩০) ও তার ছেলে শুভকে (১২) বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে জামায়াত কর্মী শাহ আলমের (৩৫) বিরুদ্ধে। বর্তমানে মা-ছেলে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন আহত মাধবী রানী। এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় এলাকায় এই মারধরের ঘটনাটি ঘটেছে।

মাধবী রানী উপজেলার বাড়াইপাড়া গ্রামের শ্রী তপন চন্দ্র রায়ের স্ত্রী। তপন চন্দ্র জীবিকা নির্বাহের জন্য সুদূর ফেনিতে ইট ভাটায় কাজ করেন। অভিযুক্ত শাহ আলম উপজেলার ওই গ্রামের ইসমাঈল হোসেন কেরুর পুত্র। এছাড়া সে জামাতের কর্মী বলে জানা গেছে।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়াইপাড়া গ্রামে মাধবী রানীর পানের দোকানে শাহ আলম শুভর সহিত মসকরা (ইয়ারকি) করে। এ সময় শুভও শাহ আলমের সাথে মসকরা (ইয়ারকি করে)। এতে শাহ আলম রেগে গিয়ে শুভকে মারধর করে।

এ সময় শুভর মা মাধবী রানী সেখানে এসে বাধা দিলে এক পর্যায়ে শাহআলম মাধবী রানীর উপরেও চড়াও হয়ে চুলের মুটি ধরে বেধড়ক মারধর শুরু করে। এমনকি ওই গৃহবধূকে মাটিতে ফেলে তার বুকের উপর বসে গলা চেপে মেরে ফেলার উপক্রম করে। এ সময় শুভর চিৎকারে আশে পাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়।

মাধবী রানীর স্বামী তপন চন্দ্র রায় জানান, আমরা গরীব মানুষ। অভাব অনটনের সংসার। তাই আমি ফেনিতে এসে ভাটায় কাজ করতেছি। আমার স্ত্রী থানায় অভিযোগ দিয়েছেন। তাই আশা করি পুলিশ এ বিষয়ে যথাযত ব্যবস্থা গ্রহন করবে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরী বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক মামুন হোসেন জানান, ওই গৃহবধু ও তার সন্তানকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করানো হয়েছে। তবে সুস্থ্য হতে সময় লাগবে।

টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, আমি ওই গৃহবধূ ও তার সন্তানের খোঁজ খবর নিয়েছি। তাদেরকে আনা হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করতে বলেছি।

এ বিষয়ে অভিযুক্ত জামায়াত কর্মী শাহ আলমের মোবাইল ফোনে একাধিক বার কল দিলে কলটি রিসিভ করেনি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার এ বিষয়ে জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..