× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ছিনতাইয়ের অভিযোগে পুলিশ অফিসার রিমান্ডে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮

যশোর অফিস:  যশোর কোতয়ালী থানা থেকে পুলিশ লাইনে সংযুক্ত হওয়া এএসআই শাহ আলমকে দুইদিনের পুলিশ হেফাজতে দিয়েছেন আদালত। দশ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে রুজু হওয়া মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।

গত ২৬ জানুয়ারি ডিবি পুলিশ তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়েছিল। আজ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শাহিনুর রহমান তাকে দুইদিনের হেফাজতে দেন। এই তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইনসপেক্টর রেজাউল করিম।

এর আগে টাকা ছিনতাইয়ের অভিযোগে পুলিশ সদস্য ও কথিত এক সোর্সের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় একটি মামলা হয়। ঘটনার দিনই এএসআই শাহ আলমকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঝিকরগাছা থানায় রুজু হওয়া মামলাটি তদন্তের দায়িত্ব পান ডিবি পুলিশের এসআই আবুল খায়ের মোল্লা।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি বেনাপোলের রোশা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের গাড়িযোগে নগদ টাকা আনা হচ্ছিল যশোরের দিকে। ঝিকরগাছার বেনেয়ালী এলাকায় সাদা পোশাকে থাকা কয়েক ব্যক্তি গাড়িটি থামায়। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি করেন। গাড়িতে থাকা ৩০ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টাও করেন তারা। এর মধ্যে তারা দশ লাখ টাকার মতো ছিনতাই করতে সক্ষম হন বলে অভিযোগ আনা হয়। এসময় পুলিশ পরিচয়দানকারী ও টাকা বহনকারীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়।

একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এসে সাদা পোশাকধারীদের ঘিরে ফেলে। পরিস্থিতি বেগতিক দেখে কোতয়ালী থানার এএসআই শাহআলম টাকার একটি ব্যাগ নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঝিকরগাছার দিকে পালিয়ে যান। বাকি তিনজনকে স্থানীয়রা আটক করে ঝিকরগাছা থানা পুলিশের হাতে তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..