× Banner
সর্বশেষ
উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা

পর্নো ছবির ব্যবসায় অভিযানে চট্টগ্রামের ১৮ জনকে আটক করলেন RAB-7

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮

রাজিব শর্মা, চট্টগ্রামঃ নগরীর সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে বিভিন্ন কম্পিউটার দোকান থেকে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় হার্ড ডিক্স এর মধ্যে পর্নো ছবি (নীল ছবি), বিভিন্ন শিল্পীদের অশ্লীল গান এবং সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবির কপিরাইট আইন লংঘন করে সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করে অবৈধ ব্যবসার অপরাধে বিপুল পরিমাণ কম্পিউটার সিপিউ জব্দ করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হল, রিমন চৌধুরী (২২), মোঃ ইসমাইল হোসেন (২৮), রুবেল দাস (২৫), মোঃ রাশেদুল ইসলাম (৩১), বিশ্বজিৎ ঘোষ (৩১), মোঃ মনির হোসেন (৩০), মোঃ আবুল কাশেম (২৩), মোঃ পারভেজ (২৬), মোঃ সালাউদ্দিন (৩০), মোঃ ইমরান (২৫), মোঃ শাহীন (২১), মোঃ সুমন হোসেন (২৪), মোঃ মাসুম (২৪), মোজাম্মেল হক মোল্লা প্রকাশ টিটু (৪০), মোঃ নিজাম উদ্দিন (৪৫), আলমগীর হোসেন (২৫), মোঃ মাহবুব জামান (২৫) ও মোঃ শাহাদাত হোসেন (২৮)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মিমতানুর রহমান বলেন, অভিযানে ১৯ টি সিপিইউ এবং ১৯ টি মনিটরসহ আসামীদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদীন যাবত উঠতি বয়সী তরুণ তরুণীসহ বিভিন্ন ক্রেতাদের নিকট তাদের কম্পিউটারে সংরক্ষিত অশ্নীল অডিও, ভিডিও গান, নীল ছবি এবং চলচ্চিত্রের বিভিন্ন সদ্য মুক্তিপ্রাপ্ত ছায়াছবি কপিরাইট আইন লংঘন করে সংরক্ষণ ও বিভিন্ন মাধ্যমে বিতরণ করে অবৈধভাবে ব্যবসা করে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..