× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

তিন নয়, ছয় মাসের জন্য স্থগিত ডিএনসিসি নির্বাচন

admin
হালনাগাদ: বুধবার, ২৪ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচন তিন মাস নয়, ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আলাদা দুটি রিট আবেদনের ওপর শুনানি শেষে গত ১৭ জানুয়ারি (বুধবার) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

ওই আদেশের কপি সোমবার পেয়েছে কমিশন। বুধবার রায়ের সার্টিফায়েড কপি পাওয়ার আশা করছে ইসি।

এদিকে ছয় মাসের স্থগিতাদেশ দেখে স্তম্ভিত নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, গণমাধ্যমের খবরসহ বিভিন্ন মাধ্যমে তিন মাসের স্থগিতাদেশের কথা জানতেন তারা।

কিন্তু ছয় মাসের স্থগিতাদেশ দেখে অবাক হয়েছেন। আদালতের রায়ের কপি পেতে আবেদন করা হয়েছে। ওই কপি পাওয়ার পর আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ মঙ্গলবার যুগান্তরকে বলেন, ঢাকা উত্তর সিটির উপনির্বাচন ছয় মাস এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদের নির্বাচন চার মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা উত্তর সিটির রায়ের পর বাদীপক্ষের আইনজীবীর সার্টিফিকেট কপি পেয়েছিলাম। সেখানে কত দিনের জন্য স্থগিতাদেশ দেয়া হয়েছে তা উল্লেখ ছিল না। এখন রায়ের ফটোকপি পেয়েছি। সেখানে ছয় মাসের স্থগিতাদেশের বিষয়টি জানলাম।

আদালতের সার্টিফায়েড কপি পাওয়ার জন্য আবেদন করেছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের রায়ের কপি পাওয়ার পর তা কমিশন সভায় তোলা হবে।

গত ৩০ নভেম্বর মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।


এ ক্যটাগরির আরো খবর..