× Banner
সর্বশেষ
সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক চট্টগ্রামে বন্যা-পাহাড় ধস : নিহত ১৩, পানিবন্দি প্রায় ২ লাখ পরিবার মধুমতি নদীর ভাঙ্গন রোধের ১নং প্যাকেজের কাজ সমপন্ন দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে সরকার – অর্থমন্ত্রী ৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক জনসংখ্যাকে উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির

এক হাজার দুই বোতল ফেনসিডিল সহ মা ও ছেলে আটক

admin
হালনাগাদ: সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮

শরিফুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ॥  যশোরের শার্শা উপজেলার লাউতারা গ্রাম থেকে এক হাজার দুই বোতল ভারতীয় ফেসিডিলসহ জয়নুর বেগম (৪৫) ও তার ছেলে মাসুদ রানা (২২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৬ সদস্যরা। রোববার লাউতাড়া গ্রামের সরদারপাড়া থেকে তাদের আটক করা হয়। আটক জয়নুর বেগম ঐ গ্রামের জয়নাল সরদারের স্ত্রী ও মাসুদ রানা তাদের ছেলে।

র‌্যাব-৬, যশোর ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ জিয়াউর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লাউতাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী ও জয়নুর বেগমের মেয়ে রতœার একতলা পাকা বাড়িতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য কেনা-বেচার জন্য অবস্থান করছে। সেখানে অভিযান চালানো হলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও জয়নুর বেগম ও তার পুত্র মাসুদ রানাকে হাতেনাতে আটক করে র‍্যাব।

পরে র‌্যাব তার দেওয়া তথ্য মতে বাড়ির শোওয়ার খাট ও ওয়্যার ড্রপ ভেঙে এক হাজার দুই বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। আটক ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..