× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নিয়ে ছাত্রীকে রাতভর ধর্ষণ

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ‘ফিল্মি স্টাইলে’ বাড়ি থেকে তুলে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে ওই মেয়ের মা বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

মেয়েটির মা জানান, উপজেলার বিশুবাড়ী গ্রামে তাদের বাড়ি হলেও ঘটনার দিন তার মেয়ে সাহেববাড়ী গ্রামে খালার বাড়িতে ছিল। সেখান থেকে সোমবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ৪/৫ জনের সংঘবদ্ধ দুর্বৃত্ত দল। পরে দুর্বৃত্তরা মেয়েটিকে কাঁঠালবাড়ি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে দুবৃত্তদের একজন তাকে রাতভর ধর্ষণ করে। এরপর মঙ্গলবার সকালে তার বাড়ির কাছে রেখে চলে যায়।

ভিকটিমের মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে জানিয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি মজিবুর রহমান বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..