× Banner
সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী ওড়িশায় ভারতের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড তেল ভাণ্ডার, জ্বালানি নিরাপত্তায় বড় পদক্ষেপ হজ ফ্লাইটের উদ্বোধন আজ, আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র হজযাত্রা ইজরায়েল-লেবানন সংঘাতে ১০ দিনের যুদ্ধবিরতি, শান্তি আলোচনার নতুন আশা আজ শুক্রবার (১৭ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ এপ্রিল শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিডিপি বনাম মাথাপিছু আয়: ভারতের অর্থনীতি নিয়ে নতুন করে বিতর্ক স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা 

চাকরির কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতকারী প্রতারক

admin
হালনাগাদ: শনিবার, ৬ জানুয়ারী, ২০১৮

দুলাল পাল স্টাফ রিপোর্টার: সরকারি চাকুরি দেবার কথা বলে বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তরের নাম ভাঙ্গিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে ভূক্তভোগীদের প্রতারণা করে দিব্যি ঘুরে বেড়াচ্ছে প্রতারক।

জানা যায়, বিভিন্ন দপ্তরের নাম ভাঙিয়ে তপন সরকার, পিতা-নরেন সরকার, রাজধানীর কোতয়ালী থানাধীন রাধিকা মোহন বসাক লেন(তাতীবাজার) থেকে সুকৌশলে সাধারণ মানুষের সাথে চাকুরি কিংবা অন্যান্য সুবিধার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী টাকা ফেরত পাওয়ার চেষ্টা করলে তাদের দমন করার জন্য এলাকার কিছু মাস্তান শ্রেণীর লোকজনের সহায়তা নেয়।

প্রতারক তপন সরকারের  গ্রামের বাড়ী বরিশাল জেলার উজিরপুর থানাধীন কুড়ালিয়া পডিবাড়ী বলে জানা যায়।

সে সরকারী চাকরীর কথা বলে বিভিন্ন লোকের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। যখনেই কোন ভূক্তভোগী টাকা পাবার বিচার কিংবা শালিস বসানোর চেষ্টা করে তখনই সে স্থানীয় কিছু খারাপ লোক ভাড়া করে তাদের দিয়ে বিষয়টা ঘুরিয়ে দেয়। উলটো ভূক্তভূগিদের শাশিয়ে দেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে সে ঢাকা শহরে গাঁঢাকা দেয়। প্রতারক তপন সরকারের ফেইসবুক লিঙ্কঃ তপন সরকার

এই প্রতারক চক্রের পাল্লায় পরে চাকুরি প্রত্যাশিতরা ভিটে বাড়ি বন্ধক রেখে, সম্পদ বিক্রি করে শুধু সরকারী চাকুরী জন্য টাকা তুলে দিয়ে নিঃস্ব হয়ে ঘুরে বেড়াচ্ছে দিনের পর দিন। প্রতারক Topon Sorkar

এ ব্যপারে ঐ প্রতারক তপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা কেউ নিতে চাইলে তাকে হত্যার হুমকি দেয়।


এ ক্যটাগরির আরো খবর..