× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

এবি ব্যাংকের আরও ৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  আরব বাংলাদেশ ব্যাংকের (এবি) আরও চার কর্মকর্তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা জানিয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যে চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তারা হলেন— ব্যাংকটির হেড অব করপোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মহাদেব সরকার সুমন ও প্রধান কার্যালয়ের কর্মকর্তা এমএন আজিম।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা এক চিঠিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ও সাবেক দুই এমডিসহ মোট ১২ ঊর্ধ্বতন কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বিদেশে ২০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগের সঙ্গে ওইসব কর্মকর্তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে দুদক এ চিঠি দেয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল এসব তথ্য  বাংলা ট্রিবউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ব্যাংকটির গ্রাহক ব্যবসায়ী সাইফুল হককে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হাজির হওয়ার কথা বলা হয়েছিল। তবে তিনি উপস্থিত হননি। দুদক জানিয়েছে, আগামী ৭ জানুয়ারি অভিযোগ অনুসন্ধানে এবি ব্যাংকের সাত পরিচালককে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিচালকরা হলেন— শিশিররঞ্জন বোস, মো. মেজবাহুল হক, মো. ফাহিমুল হক, সৈয়দ আফজাল হাসান উদ্দিন, মোছা. রুনা জাকিয়া ও মো. আনোয়ার জামিল সিদ্দিকি।

এ ঘটনায় এরই মধ্যে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলার রহমান ও শামিম আহমেদ চৌধুরীসহ ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, পিজিএফ নামের দুবাইভিত্তিক একটি কোম্পানির সঙ্গে চুক্তি করে ২০ মিলিয়ন ডলার ঋণ হিসেবে দেওয়ার কথা বলা হয়েছিল। তবে ওই কোম্পানির কোনও কর্মকর্তার নাম বা পরিচয় কাগজপত্রে দেখাতে পারেনি এবি ব্যাংক কর্তৃপক্ষ। বরং ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকা ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেছে। তিন কিস্তিতে ওই টাকা দুবাই যাওয়ার পর ব্যাংক হিসাব বন্ধ করে দেয় প্রতারকচক্র। এর পরের কোনও তথ্য এবি ব্যাংকের কাছে নেই।

গত ২১ ডিসেম্বর দেশের প্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ব্যারিস্টার ফাহিমুল হক পদত্যাগ করেন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তারা পদত্যাগ করেন।


এ ক্যটাগরির আরো খবর..