× Banner
সর্বশেষ
দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী -স্বরাষ্ট্রমন্ত্রী ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট নীতি ঘিরে সীমান্তে ভিড় এবারের ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী শোলাকিয়ায় ১৯৯তম ঈদুল আজহার জামাত সকাল ৯টায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা শিশু রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্নে রাষ্ট্র সহায়তা করবে: আইনমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

জাতির সামনে ছয়টি চ্যালেঞ্জ এই বছরে -তথ্যমন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  নতুন বছরে জাতির সামনে ছয়টি চ্যালেঞ্জ রয়েছে। এ কারণেই আগামী নির্বাচনকে দেখতে হবে যুদ্ধের চশমা দিয়ে। বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

চ্যালেঞ্জগুলো নিয়ে মন্ত্রী বলেন, খালেদা জিয়া-বিএনপি’র নির্বাচন বানচালের চক্রান্ত ভেস্তে দেয়া, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান, জঙ্গি-জামায়াত-রাজাকার ও তাদের দোসর বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা, উন্নয়নের ধারাকে এগিয়ে নেয়া, দেশের ইতিহাস-সংস্কৃতির শেখরের সঙ্গে জনগণের ঘনিষ্ঠতা গড়ে তোলা এবং মহাজোটের ছাতার তলে ব্যাংক-বাজার লুটেরা, দলবাজ-দুর্নীতিবাজ-ঘরকাটা ইঁদুর সমতুল্যদের শায়েস্তা করা-এ ছয় চ্যালেঞ্জ মোকাবিলায় মহাজোটের ঐক্য ধরে রাখতে হবে।

জাসদ সভাপতি বলেন, কী ক্ষমতায়, কী ক্ষমতার বাইরে-বিএনপির একটিই লক্ষ্য, ’৭৫ পর বাংলাদেশকে যেভাবে জবরদখল করা হয়েছিল, সেভাবেই দেশকে পাকিস্তান-আফগানিস্তানের রক্তাক্ত পথে ঠেলে দেয়া। এ কারণেই তাদের সঙ্গে কোন মিটমাট নয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেপি (মঞ্জু) এর মহাসচিব শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকীসহ অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..