মেহের আমজাদ,মেহেরপুর (১-১-১৮): সারা দেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে বই উৎসব। সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে বই হাতে পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা। বছরের শুরুতেই বই পাওয়ায় পরীক্ষার আগেই সিলেবাস শেষ করতে পারবে বলে জানায় তারা।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, আজকের মধ্যে জেলার সমস্ত বিদ্যালয়ে বই পৌঁছে যাবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন তিনি। জেলায় ৪০ লক্ষ ৩ হাজার ৪১০ টি বই মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে।
মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন সরকার। আসলে বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, মেহেরপুর আর শিক্ষাক্ষেত্রে পিছিয়ে নেয়। কারণ এবারের পি.এস.সি ও জে.এস.সি পরিক্ষার ফলাফলে এ জেলা যশোর বোর্ডের মধ্যে প্রথম হয়েছে। অভিভাবকরাও সচেতন হয়েছে। এ সাফল্য ধরে রাখতে হবে। বর্তমান সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। বিএনপি-জামায়াত জোট আমলে টাকা দিয়েও বছরের মাঝামাঝি পর্যন্ত বই পেতনা শিক্ষার্থীরা। এখন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূলে বই তুলে দিচ্ছে সরকার।