× Banner
সর্বশেষ

ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

admin
হালনাগাদ: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি:   ঝিনাইদহ পুলিশ লাইনস মডেল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজ ০১.০১.২০১৮ ইং সোমবার দুপুরে পুলিশ লাইনস মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ লাইনস মডেল স্কুলের অধ্যক্ষ নব কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের সহধর্মিনী ও লেডিস ক্লাবের সহ-সভাপতি উর্মি রহমান, সরকারী পুলিশ সুপার (ট্রেনিং) ফারজিনা নাসরিন, পুলিশ লাইনস হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ফেরদৌস খান, সদর থানার ওসি এমদাদুল হক শেখ, ডিএসবি’র ওসি মীর শরিফুল হক। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও নতুন বই দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমাদের নতুন প্রজন্মকে কেবল শিক্ষিত করে তুললেই হবে না, তারা যেন মাদক বা জঙ্গিবাদের মতো সর্বনাশা কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেদিকে অভিভাবকদের আরও সর্তক হতে হবে। কোনো পরিবারে যদি একটি সন্তান মাদকাসক্ত হয় তাহলে সেই পরিবারে আর কোনো শান্তি থাকে না। সেই পরিবার সামাজিকভাবে নিগৃহীত হয়। তাই সন্তানদের সময় দিতে হবে। তাদের চাল-চলন, আচার-আচরণের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। তবেই তাদের আমরা ২০৪১ সালের বাংলাদেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।


এ ক্যটাগরির আরো খবর..