× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

জেএসসি ও জেডিসিতে ৫৯ স্কুলে কেউ পাস করেনি

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  এবার জেএসসি ও জেডিসিতে শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪ হাজার ১৭১টি কমেছে।

একইসঙ্গে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৩১টি। এবার মোট ৫ হাজার ২৭৯টি স্কুল ও মাদরাসার সবাই পাস করেছে। অপরদিকে ৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি।

গত বছর শতভাগ পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ৯ হাজার ৪৫০টি এবং শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২৮টি।

সংবাদ সম্মেলনে সরবরাহ করা ফলাফলের সার-সংক্ষেপ পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৬, রাজশাহীতে ৫, কুমিল্লায় একটি, যশোরে ৯, দিনাজপুরে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।

এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস স্কুল নেই।

মাদরাসা বোর্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ২০টি।

এবার পাসের হার জেএসসিতে ৮৩ দশমিক ১০ শতাংশ ও জেডিসিতে ৮৬ দশমিক ৮০ শতাংশ।


এ ক্যটাগরির আরো খবর..