× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮ শতাংশ

admin
হালনাগাদ: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  চলতি বছরের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করেছেন ৯৫ দশমিক ১৮ শতাংশ শিক্ষার্থী। আর এবতেদায়ীতে পাসের হার ৯২ দশমিক ৯৪ শতাংশ।

আজ শনিবার সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই ফলাফল হস্তান্তর করেন।

গত বছর প্রাথমিক সমাপনীতে ৯৮ দশমিক ৫১ শতাংশ ও এবতেদায়ীতে ৯৫ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল।

সচিবালয়ে নিজ কার্যালয়ে বেলা ১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এবং দুপুর ২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত বিবরণ তুলে ধরবেন।

গেলো ১৯ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৮ লাখ চার হাজার ৫০৯ জন এবং এবতেদায়ীতে দুই লাখ ৯১ হাজার ৫৬৬ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।

যেকোনো মোবাইল ফোন থেকে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে প্রাথমিক সমাপনীর ফল জানা যাবে।

আর এবতেদায়ীর ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই এসএমএস লেখার সময় সরকারি অথবা রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের EMIS কোড নম্বরের প্রথম পাঁচ সংখ্যা উপজেলা/থানা কোড হিসেবে ব্যবহার করতে হবে; যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস, উপজেলা/থানা শিক্ষা অফিস ও প্রাথমিক বিদ্যালয় থেকে জানা যাবে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd)এবং টেলিটকের ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকেও প্রাথমিক ও এবতেদায়ী সমাপনীর ফল জানা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..