× Banner
সর্বশেষ
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা দিতে না পেরে গৃহবধুর আত্মহত্যা

admin
হালনাগাদ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিবেদকঃ সিরাজগঞ্জের চৌহালীতে গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা যোগাড় করতে না পেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ।

গতকাল শনিবার সকালে উপজেলার পশ্চিম খাসকাউলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, যমুনার ভাঙনে বিপর্যস্ত জরিনা খাতুন পার্শ্ববর্তী টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী ভাড়রা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক শাখা অফিস থেকে গত মে মাসে দুই দফায় ২০ এবং ১০ হাজার টাকা ঋণ হিসেবে নেন।

এরপর থেকে নিয়মিত সাড়ে সাতশো টাকা সপ্তাহে কিস্তি দিয়ে আসছিলেন। রোববার সকালে সাপ্তাহিক কিস্তির টাকা দেবার কথা ছিল। কিন্তু তার পরিবারের অভাবের কথা শুনে ব্যাংকের মাঠকর্মীরা আগে থেকেই টাকা দেয়ার জন্য চাপ দিচ্ছিল।

কোনোভাবেই কিস্তির টাকা যোগাড় করতে পারেননি তিনি। তাই শনিবার সকালে কোনো উপায় না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এতে তার শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে দ্রুত ঢাকায় নেবার পরামর্শ দেয় চিকিৎসকরা। ঢাকায় নেয়ার পথে রাত একটার দিকে মারা যান জরিনা।

তার স্বামী আব্দুর রউফ জানান, আমাদের অভাব দেখে কিস্তির টাকার জন্য ব্যাংকটির কর্মীরা নানাভাবে আগে থেকেই চাপ দিত। তাই টাকা জোগাড় করতে না পেয়ে তার স্ত্রী শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে গ্রামীণ ব্যাংক ভাড়রা শাখার ম্যানেজার রঞ্জু আহমেদ অভিযোগ অস্বীকার করে আরটিভি অনলাইনকে জানান, আমরা টাকার জন্য কোনো চাপ দেয়নি। মৃত্যুর কথা শুনে তার বাড়ি গিয়েছি। পাওনা টাকা মওকুফসহ বীমার টাকা পরিবারের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..