× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

রোমানিয়ায় নাইটক্লাবে আগুন

admin
হালনাগাদ: রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

অন্তর্জাতিক ডেস্ক: গত ৩০ অক্টোবর শুক্রবার রাজধানীর বুখারেস্টে রোমানিয়ার একটি নাইটক্লাবে আগুন লাগে। আগুন লাগার পর সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে লোকজন হুড়োহুড়ি করে বের হতে চাইলে ভেতরে আটকা পড়ে অনেক লোক। কারণ নাইটক্লাব থেকে বের হবার রাস্তা ছিল একটি।

রোমানিয়ার নাইটক্লাবে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে দাঁড়িয়েছে। শনিবার (৭/১১/১৫) রাতে আহতদের মধ্যে ৯ জন মারা গেছে। খবর রয়টার্সের

আগুন আহত দুই নাগরিককে প্রতিবেশী নেদারল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল। তারাও নিজেদের প্রাণ রক্ষা করতে পারেনি। আগুন লাগার সময় নাইটক্লাবের ভিতর ৪০০ লোক উপস্থিত ছিল।

নাইটক্লাবের আগুনে এখনো ১০০ লোক আহত হয়ে রোমানিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে। রোমানিয়ায় অন্তর্বর্তী সরকার সোরিন চিমপিয়ানু এসব কথা বলেন।

এই অগ্নিকান্ডের ঘটনার জন্য রোমানিয়ায় আন্দোলন শুরু হয়। যার জেরে পদত্যাগ করে দেশটির সরকার।


এ ক্যটাগরির আরো খবর..