× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে দুই মাদক ব্যবসায়ীসহ আটক ৪

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

নাটোর প্রতিনিধিঃ নাটোরের বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে পিতার অভিযোগে দুই মাদক সেবীকে থানা পুলিশ আটকের পর প্রত্যেকে দেড় বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহ উদ্দিন এ সাজা দেন। অন্যদিকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এনিয়ে গত দুইদিনে চারজনকে আটকের ঘটনা ঘটলো।

পুলিশ ও ইউএনও অফিস সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার চকহরিরামপুর গ্রামের সরওয়ার্দীর ছেলে আবু রায়হান (২২) এবং একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মজিবুর রহমান (৩২) তাদের উভয়ের পিতার অভিযোগের ভিত্তিতে নিজ বাড়ি থেকে বাগাতিপাড়া থানা পুলিশ আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেকে দেড় বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত।

অন্যদিকে, সোমবার বিকেলে উপজেলার রহিমানপুর গ্রামের ইউনুস আলীর ছেলে মানিক (৪৫) কে ৭ কেজি গাঁজাসহ এবং একই গ্রামের মহনের স্ত্রী মোছাঃ কাজল (২৮) নামের এক গৃহবধুকে ৪৫ পিচ ইয়াবা ও ৬ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব-৫। পরে রাতে আটক দুইজনকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়। থানা অফিসার ইনচার্জ আমিনুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..