× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

জমিকে কেন্দ্র করে শিবগঞ্জে এক মসজিদে তালা

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আব্দুল আওয়াল, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় শিবগঞ্জ পশ্চিম পারপূগী কালোপীড় জামে মসজিদটি অবস্থিত। এ মসজিদটি কবে স্থাপিত হয়েছে তা সঠিক ভাবে এলাকার কেউ বলতে পারে না।

আর এ মসজিদের নামে প্রায় ৬ বিঘা জমি আছে, এ জমিকে কেন্দ্র করে কিছু কুচক্রী মহলের মানুষ মসজিদ ঘরে তালা বন্ধ করে রাখে। ফলে গত এক সপ্তাহ ধরে মসজিদে কোন আযান দেওয়া হয় না এবং এলাকার মানুষ মসজিদে নামায পড়তে পারে না।

এ বিষয়ে কিছু গণমাধ্যম কর্মী সরজমিনে গেলে এলাকাবাসি জানান, আমাদের গ্রামের কিছু অস্থানীয় কুচক্রী মহলের মানুষ মসজিদের জমি ভোগ করে কিন্তু মসজিদের খরচ তারা বহন করে না। এর আগে এ বিষয়ে কোর্টে মামলা হয় এবং এ মামলার রায়ে বলা হয় যে, তাঁরা জমি ভোগ করার কারনে মসজিদের উন্নয়ন সহ সকল প্রকার খরচ তারা বহন করবে। কিন্তু তারা মসজিদের কোন খরচ বহন করেন না।

এ বিষয়ে ১০ নং জামালপুর ইউপির চেয়ারম্যানকে অবহিত করলে তিনি আমাদের জানান, মসজিদের জমি ভোগ করবে তাঁরা এবং প্রতিবছর জমি ভোগ করার কারনে ১৫ হাজার টাকা প্রদান করবে। এ বিষয়ে তারা সম্মতি জ্ঞাপন করেন এবং তারা কয়েক বার সম্মতি জ্ঞাপন করা টাকাও প্রদান করেন। বর্তমানে তারা কোন টাকা বা মসজিদের কোন খরচ বহন করেন না। আর খরচ বহন না করে তারা মসজিদে কোন নামাযের জামাত যেন অনুষ্ঠিত না হয় সে কারনে মসজিদটি তালা বদ্ধ করে রাখে এবং মসজিদের মোয়াজ্জেমকে বের করে দেয়। এ বিষয়ে ১০ নং জামালপুর ইউপির চেয়ারম্যান বলেন, আমি এ সমস্যার সমাধান করে দিয়েছি অনেক আগে। বর্তমানে আমি এ বিষয়ে কোন কিছু জানি না। এ ব্যাপারে এলাকাবাসি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..