× Banner
সর্বশেষ
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ

পুলিশ সদস্যের বিরুদ্ধে অপহরণ-ধর্ষণের অভিযোগে মামলা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রাজশাহীর তানোরে এক নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে রাজ কুমার নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার রাতে ওই নারী নিজে বাদি হয়ে মামলাটি করেন। তবে সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম।

রেজাউল ইসলাম জানান, আসামি রাজ কুমার পুলিশের একজন সদস্য। তিনি ঢাকায় কর্মরত। তবে বর্তমানে তিনি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, রাজশাহী তানোর পৌর এলাকার হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে পুলিশের সদস্য রাজ কুমার পালের সঙ্গে একই উপজেলার চান্দুড়িয়া ইউনিয়নের বাকোশপুর গ্রামের এক মেয়ের মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক হয়।

ছুটিতে বাড়িতে এসে রাজ নিজেকে মুসলমান পরিচয় দিয়ে ওই মেয়েকে বিয়ের কথা বলে। এক পর্যায়ে কৌশলে শনিবার (৯ ডিসেম্বর) বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরদিন সকালে ওই মেয়ে রাজ কুমারের বাড়িতে উঠলে তার পরিবারের সদস্যরা ওই নারীকে মারধর করে বের করে দেয়।

বিষয়টি স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে। পরে ওই নারীর পরিবারের সদস্যরা আসলে থানায় মামলা দায়ের হয়।


এ ক্যটাগরির আরো খবর..