× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’ ইঞ্জুরিতে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

মো:ফজলে রাব্বি ডেস্ক: গল টেস্টের হারের পর ফের বড় ধাক্কা ভারতীয় শিবিরে। হাত চোট পেয়ে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শিখর ধাওয়ান।

সূত্রের খবর ডানহাতে ‘হেয়ারলাইন ফ্যাকচার’ বা হাড়ে চিড় ধরায় সিরিজের বাকি দুটি টেস্টে আর খেলতে পারবেন না ভারতীয় ক্রিকেটের ‘গব্বর’। অন্তত ৬ সপ্তাহ ক্রিকেট মাঠ থেকে বাইরে থাকতে হবে ফর্মে থাকা শিখরকে। যার মানে পুরো শ্রীলঙ্কা সফরেই অনিশ্চিত হয়ে পড়লেন এই ভারতীয় ওপেনার। ইতিমধ্যেই দলের ১৬ তম সদস্য হিসেবে অলরাউন্ডার স্টুয়ার্ট বিনিকে দলে নেওয়া হয়েছে। অপর ওপেনার মুরলী বিজয় চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি।
বিজয়ের জায়গায় দলে এসে ব্যর্থ হয়েছেন লোকেশ রাহুল। এখন দেখার ধাওয়ানের বদলে কোনও নতুন ওপেনারকে শ্রীলঙ্কায় পাঠানো হয় কি না। নাকি বিনিকে দলে নেওয়ায় নতুন করে কাউকে আনা হবে না। সব কিছুই এখন নির্ভর করছে ভারতীয় টিম ম্যানজেমেন্টের ওপর। গল টেস্টে হারের মাঝে যে কটা হাতে গোনা জিনিস পজিটিভ ছিল তার মধ্যে শিখরের শতরান ছিল শুরুর দিকে। প্রথম টেস্টে খারাপ ব্যাটিং করে হারের পর শিখরের চোট পেয়ে ছিটকে যাওয়া কোহলিকে বিরাট বিপদে ফেলে দিল। এখন দেখার লঙ্কাকাণ্ডে ওই বিপদ কাটিয়ে উঠতে পারে কিনা ভারতীয় দল।


এ ক্যটাগরির আরো খবর..