× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

রাঙ্গামটিতে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ রাঙামাটির নানিয়ারচর উপজেলায় এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইউপিডিএফ ও সদ্যগঠিত ‘ইউপিডিএফ গণতান্ত্রিক’পরস্পরকে দায়ী করেছে।

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার চিরঞ্জীব দোজরপাড়া গ্রামে এই হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে।

নিহতের নাম অনাধি রঞ্জন চাকমা (৫৫)। তিনি উপজেলার চিরঞ্জীব দোজরপাড়া এলাকার কুমুজ্যা চাকমার ছেলে।

ইউপিডিএফ মুখপাত্র বাবলু চাকমার অভিযোগ, নবগঠিত ইউপিডিএফ গণতান্ত্রিকের ক্যাডাররা রঞ্জন চাকমাকে সকালে তার বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।

রঞ্জন ছিলেন পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পাহাড়িদের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সমর্থক।

তিনি এ ঘটনার নিন্দাসহ প্রতিবাদ জানিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানিয়েছেন।

তবে ইউপিডিএফ গণতান্ত্রিকের আহ্বায়ক তপন জ্যোতি চাকমা বর্মা বলছেন, ‘রঞ্জনসহ কয়েকজন ইউপিডিএফকর্মী কয়েক দিন ধরে আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন আমাদের দলে যোগ দিতে। সকালে তারা আমাদের দলে যোগ দিতে আসার পথেই অনাধি রঞ্জন চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে।’

নানিয়ারচর থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

১৯৯৭ সালে পার্বত্যচুক্তির বিরোধিতা করে পাহাড়ে পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে জন্ম নেয় প্রসিৎ বিকাশ খীসার নেতৃত্বে ইউপিডিএফ নামের সংগঠনটি। সম্প্রতি এই সংগঠন থেকে বহিষ্কৃত ও বের হয়ে যাওয়া কিছু নেতাকর্মী মিলে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আরেকটি সংগঠন গড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..