× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

রংপুরে জামায়াত-শিবিরের ১২ জন গ্রেফতার

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা পুলিশ কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে,  রংপুর মহানগরীর মধ্য আশরতপুরে একটি মাদ্রাসায় জামায়াত- শিবিরের কয়েক জন শীর্ষ নেতারা গোপন বৈঠক করছিলেন। কোতয়ালী থানা পুলিশ সংবাদ পেয়ে ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, জামাত-শিবিরের নেতা-কর্মীরা একটি বিশেষ গোপন বৈঠক করছিল, এমন তথ্য নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন- জেলার বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সাইদ ও রংপুর প্রাইম মেডিকেল কলেজের প্রভাষক এরশাদুল হক, মোখলেসুর রহমান, লুৎফর রহমান, নুরুন্নবী, নাসির, নুরুল আজম ও আকমল হোসেন। বাকি একজনের নাম জানা যায়নি। এছাড়াও মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের দুইকর্মী ও পীরগাছা থানা পুলিশ জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করেছে।


এ ক্যটাগরির আরো খবর..