× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

এখন থেকে ফেসবুক ব্যবহার করতে পারবেন দৃষ্টিহীনরাও

admin
হালনাগাদ: শনিবার, ৭ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: দিনে দিনে ফেসবুক হয়ে উঠছে সকল কাজের কাজী। ব্যবহারকারীদের চাহিদা যেমন বাড়ছে তেমনি তার সাথে তাল মিলিয়ে ফেসবুক উন্নত করে চলছে তাদের ফিচার।

সর্বশেষ জানা গেছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নতুন ফিচার উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক। অর্থাৎ এখন থেকে দৃষ্টিপ্রতিবন্ধীরাও ব্যবহার করতে পারবেন ফেসবুক। এই ফিচারের দ্বারা দৃষ্টিপ্রতিবন্ধীরা তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে সকল কর্মকাণ্ডই চালাতে পারবেন। বন্ধুদের স্ট্যাটাস ও কর্মকাণ্ড ভয়েস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়ে শোনানো হবে। এমনকি ফ্রেন্ডলিস্টের বন্ধুরা যে ছবি পোস্ট করবে তার ক্ষুদ্রাতিক্ষুদ্র বিবরণ শোনানো হবে ব্যবহারকারীকে। যাতে একজন দৃষ্টিপ্রতিবন্ধী না দেখেও ছবি সম্পর্কে ধারণা করতে পারেন।

এসব কর্মকাণ্ডের সমস্তটুকুই ঘটবে ফেসবুকে; এ জন্য আলাদা কোনো সফটওয়্যার লাগবে না। ১৫০ কোটি ব্যবহারকারী সমৃদ্ধ সবচেয়ে বড় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ইতিমধ্যেই মতামত ব্যক্ত করা, প্রচার-প্রচারণা, ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা, ইভেন্ট তৈরি, চাকরি খোঁজা ইত্যাদি বহুবিধ সেবা যুক্ত হয়েছে।

সর্বশেষ শিগগিরই যুক্ত হতে যাচ্ছে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফেসবুক ব্যবহারের সুযোগ। বলা যেতেই পারে ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সোশ্যাল মিডিয়া হয়ে গড়ে উঠছে ফেসবুক।


এ ক্যটাগরির আরো খবর..